শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০১-২০২০ ০৩:০৮ অপরাহ্ন |
নিজস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০৩ টি ইয়াবাসহ শীর্ষ মাদক বিক্রেতা লিটন শেখ (৩১) কে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি প্রনব কুমার সরকার।আটককৃত লিটন শেখ শিয়ালকোল বিলধলী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন বিলধলী গ্রামে অভিযান পরিচালনা করে লিটন শেখকে আটক করা হয়। এসময় ১০৩ টি ইয়াবা ও নগদ ১০০০ টাকা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com