বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
০৫ মে, ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন

  

বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিউজরুম
১৯-০১-২০২০ ০২:৩৫ অপরাহ্ন
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটে উপজেলার বালুয়াভাটা আদর্শপাড়া এলাকায়। মরিয়ম চাঁদকুঠিরডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম আব্দুল মান্নান।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়ার জন্য সকাল নয়টার দিকে গোসল করতে যায় মরিয়ম আক্তার। এ সময় ভেজা হাতে বিদ্যুতের সুইচ বন্ধ করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার এ বিষয়ে বলেন, প্রাথমিকভাবে মৃতদেহের সুরতহাল করা হয়েছে। ঘটনাটির সঠিক তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজরুম ১৯-০১-২০২০ ০২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com