কাজিপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

  

কাজিপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৯-০১-২০২০ ১০:১১ পূর্বাহ্ন
কাজিপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী নবজাগরণী ক্রীড়া সংঘের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। “মাদক ও সন্ত্রাসকে না বলুন” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই খেলায় অনূর্ধ ১৫, যুবদল এবং হাই ভোল্টেজ  ক্যাটাগরিতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁ জেলার সিনিয়র সহকারি জজ আবু তালেব, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের প্রচার সম্পাাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ’লীগের সাধারন  সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক আব্দুল মতিন, একরামুল হক, বিপ্লব প্রমূখ। খেলা পরিচালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন আনিসুর রহমান অনুকুল, প্রভাষক শাহিন মাহমুদ, হাদিউজ্জামান হিরো, খায়রুজ্জামান তুষার, নাসির, শুভ, জাকারিয়া প্রমূখ।  

 


আব্দুল জলিল ১৯-০১-২০২০ ১০:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com