উল্লাপাড়ায় এশিয়ান টিভির ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
০৩ মে, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় এশিয়ান টিভির ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৮-০১-২০২০ ০৬:২৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় এশিয়ান টিভির ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ বেসরকারি এশিয়ান টিভির ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার উল্লাপাড়ায় শোভাযাত্রা, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি এ অনুষ্ঠানের আয়োজন করেন। উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে উল্লাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে এবং এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খাঁন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু, সাংবাদিক এ আর জাহাঙ্গীর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাহারুল হক সাচ্চু, রেজাউল করিম বাচ্চু, রিয়াজুল ইসলাম সবুজ, নুর মোহাম্মাদ, আল মাহমুদ, শিশির আলম, ময়নুল হোসেন, সঞ্জীব সরকার, আমিনুল ইসলাম, রায়হান আলী, আবু বকর সিদ্দিক বাবু, প্রমুখ। সকালে পৌর শহরে এ উপলক্ষে বণাঢর্য শোভাযাত্রা বের করা হয়। উল্লাপাড়া পুরাতন বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুডপার্ক রেস্টুরেন্টে এশিয়ান টেলিভিশনের জন্মদিনের কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০১-২০২০ ০৬:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com