বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রায়গন্জের হোড়গাতী দল চ্যাম্পিয়ন
৩০ এপ্রিল, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রায়গন্জের হোড়গাতী দল চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৮-০১-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রায়গন্জের হোড়গাতী দল চ্যাম্পিয়ন
জি,এম স্বপ্নাঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট /২০১৯ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা সিরাজগন্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে গত ৯ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। স্কুল থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহন করে শেষে জেলা পর্যায়ের ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় রায়গন্জ উপজেলার হোড়গাতী সপ্রাবি দল ও কাজিপুর উপজেলার সাউথতলা সপ্রাবি দল অংশ গ্রহন করে ১-০ গোলে কাজিপুর দলকে পরাজিত করে হোড়গাতী সপ্রাবি দল বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে রায়গন্জ উপজেলার সলঙ্গা সপ্রাবি দল ট্রাইব্রেকারে উল্লাপাড়া উপজেলার সাতবাড়িয়া সপ্রাবি দলের কাছে পরাজিত হয়। হোড়গাতী সপ্রাবি এর প্রধান শিক্ষক শফি মাহমুদের কাছে তার স্কুলের ক্ষুদে ফুটবলারদের বিজয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের জানান, বিগত ২ বছর উপজেলা পর্যায়ে প্রথম হয়ে জেলা পর্যায়ের খেলায় এসে পরাজিত হলেও ২০১৯ এর ফুটবল টুর্ণামেন্টে এসে এবার বিজয়ী হয়েছি। এ বিজয়, এ গৌরব আমার একার নয়, এ বিজয় রায়গন্জের পুরো উপজেলার। ফুটবলারদের নিয়মিত খেলাধুলা, ব্যয়াম,শরীর চর্চা,অনুশীলন আর শিক্ষকদের একনিষ্ঠতা থাকলে প্রত্যন্ত এলাকা থেকেও বিজয় অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। অভিনন্দন জানাই আমার স্কুলের ক্ষুদে ফুটবলারদের।উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সম্মানীত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তরের এডিজি আ: মান্নান, জেলা প্রশাসক ড: ফারুক আহম্মেদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান,জেলা পুলিশ সুপার, রায়গন্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম সহ অন্যান্য উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার বৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৮-০১-২০২০ ০৪:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 239 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com