বেলকুচিতে বিভিন্ন মামলার ৫ আসামী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-০১-২০২০ ০৪:২৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বিভিন্ন মামলার ৫ আসামী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে সাজাপাপ্ত, মাদকসহ বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলো, মাদক বব্যবসায়ী আব্দুর রহমান ওরফে ছোটগ্যাদা (৩৩) সে পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত কাঙ্গালের ছেলে। তার নিকট হইতে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইমদাদুল ওরফে সাজেদুল সাজেদুল, একই গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে রমজান আলী (২৯), গ্রেফতারি পরোয়ানাভুক্ত পৌর এলাকার বেড়াখারুয়া গ্রামের আবু তালেব মিয়ার ছেলে এনামুল হক (৩০), জিধুরী উত্তরপাড়া গ্রামের মতৃ জেলকত প্রামানিকের ছেলে আলমগীর প্রাং (৫৪)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমান ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট এবং ১ বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামীসহ ৫ জনকে আটক করা হয়।
আসামী আব্দুর রহমান অত্র এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকেসহ অন্য আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০১-২০২০ ০৪:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1032 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ