বঙ্গবন্ধু এসপিএল-টি২০ ক্রিকেট টূর্ণামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন
৩০ এপ্রিল, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

বঙ্গবন্ধু এসপিএল-টি২০ ক্রিকেট টূর্ণামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০১-২০২০ ০৩:১০ অপরাহ্ন
বঙ্গবন্ধু এসপিএল-টি২০ ক্রিকেট টূর্ণামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।         
 
শনিবার (১৮ জানুয়ারি)  বেলা ১১টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
 
জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ ও আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী প্রমূখ।                       
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গত আসরের চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগার্সের মোকাবেলা করছে আসরের নতুন দল সিরাজগঞ্জ স্টার। এ ম্যাচে সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে খেলছেন জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক বিজয় ও নাসির হোসেন এবং সিরাজগঞ্জ স্টারের হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
 
বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজক কমিটির সদস্য সচিব সালমান হক শিবলী জানান, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিরাজগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্ট।  গত দুটি আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) নামের এ টূর্ণামেন্টটি এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট নামকরণ করা হয়েছে। 
 
তিনি আরও  বলেন, এ বছর ৬টি দল টূর্ণামেন্টে অংশগ্রহণ করছে। সিরাজগঞ্জ টাইগার্স ও সিরাজগঞ্জ স্টার ছাড়া বাকীদলগুলো হলো সিরাজগঞ্জ লায়ন, সিরাজগঞ্জ সিক্সার, স্বাধীন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ভাইকিংস।ফাইনালসহ ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷  আগামী ৭ ফেব্রুয়ারী  ফাইনাল খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের সমাপ্তি ঘটবে।  সবগুলো ম্যাচ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 Attachments

 
 
 
 
 
 
 
 
 

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০১-২০২০ ০৩:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com