এনায়েতপুরে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের এনায়েতপুরে এশিয়ান টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার দুপুরে এনায়েতপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ডল গ্রুপের চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আ’লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ আবদুল মজিদ মন্ডল।
প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খানের সভাপতিত্বে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ, বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম, থানা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, হাতেম আলী মাষ্টার, ডা. মজিবর রহমান, সাধারন সম্পাদক (ভার:) আজগর আলী বিএসসি, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান, অর্থসম্পাদক ওয়াহিদুজ্জামান, আ’লীগের নেতা শওকত আলী, ইব্রাহিম হোসেন, থানা জাতীয় পার্টির সদস্য সচিব নুর আলম মন্ডল, আনসার কমান্ডার আনিছুর রহমান ও নাট্য ও চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন এশিয়ান টিভির বেলকুচি-চৌহালী প্রতিনিধি রফিক মোল্লা। পরে একটি আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ন সড়ক গুলো প্রদক্ষিণ করেন। এসময় নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।