শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০১-২০২০ ০২:৩১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে তাড়াশ ডিগ্রী কলেজ প্রাঙ্গন থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ সময় তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হক, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ বিন আব্দুল্লাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী গোলাম মস্তোফা, সাধারন সম্পাদক রিন্টু আলীসহ বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com