শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০১-২০২০ ১১:০৮ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেছেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, দেশের উন্নয়নের সাংবাদিকদের ভুমিকা রয়েছে অসামান্য।
শনিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে এশিয়ান টেলিভিশনের ৭ম বর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
সাত পেরিয়ে আটে পদার্পণ,সবার সাথে এশিয়ান টেলিভিশন শ্লোগানকে সামনে রেখে এশিয়ান টেলিভিশনের ৭ম বর্ষ উপলক্ষে চলনবিল প্রতিনিধি শামিউল হক শামিমের আয়োজনে বক্তব্য রাখেন,তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ চেয়ারম্যান মনিরুজ্জামান,উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ। এ সময় উপস্থিত ছিলেন, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, তাড়াশ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল বারিক, উপজেলা প্রেসক্লাবে তাড়াশ এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দৈনিক সময়ের আলো পত্রিকার তাড়াশ প্রতিনিধি সাংবাদিক শায়লা পারভীনসহ আরো অনেকেই। বক্তব্য শেষে একটি বিশাল কেক কাটা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com