"তোমার প্রতিভা দেশের সম্পদ"
২৪ অক্টোবর, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

"তোমার প্রতিভা দেশের সম্পদ"

মোঃ খায়রুল ইসলাম
১৮-০১-২০২০ ০৮:৩৯ পূর্বাহ্ন
"তোমার প্রতিভা দেশের সম্পদ"
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাড়ে ১২ টায় উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, গত ১০ জানুয়ারি থেকে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে । এ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কামারখন্দ উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রতিভা খেলোয়াড় ও উপজেলা শিল্প কলা একাডেমির মাধ্যমে শিল্পী অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর প্রতিযোগিতার মূল স্লোগান "তোমার প্রতিভা দেশের সম্পদ"। জানা যায়, প্রতিযোগিতায় উপজেলার ভদ্রঘাট, ঝাঐল, জামতৈল, রায়দৌলতপুর ইউনিয়নের ছেলে -মেয়ে অংশগ্রহণ করতে পারবেন। এ সময় কামারখন্দ উপজেলার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এক নজরে সময় সূচিঃ খেলোয়ার অন্বেষণ প্রতিযোগিতা সময় সূচিঃ ১. ইউনিয়নঃ ভদ্রঘাট (সকাল১০ঃ০০) ২০/০১/২০২০ মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় ২. ইউনিয়নঃ ঝাঐল (সকাল ১০ঃ০০ঘটিকা) বড়ধূল আর্দশ উচ্চ বিদ্যালয় ২২/০১/২০২০ ৩. ইউনিয়নঃ রায়দৌলতপুর (সকাল ১০ঃ০০ঘটিকা) চৌবাড়ি ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ২৪/০১/২০২০ ৪. ইউনিয়নঃ জামতৈল (সকাল ১০ঃ০০ঘটিকা) সরকারী হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ ২৬/০১/২০২০ শিল্পী অন্বেষণ প্রতিযোগিতা সময় সূচিঃ ১. ইউনিয়নঃ ভদ্রঘাট (সকাল ১০ঃ০০ঘটিকা) ২৪/০১/২০২০ ঝাটিবেলাই এস.এ উচ্চ বিদ্যালয় ২. ইউনিয়নঃ ঝাঐল (সকাল ১০ঃ০০ঘটিকা) বড়ধূল আর্দশ উচ্চ বিদ্যালয় ৩১/০১/২০২০ ৩. ইউনিয়নঃ রায়দৌলতপুর (সকাল১০ঃ০০ঘটিকা) চৌবাড়ি ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ০৭/০২/২০২০ ৪. ইউনিয়নঃ জামতৈল (সকাল ১০ঃ০০ঘটিকা) জামতৈল ধৌপাকান্দি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৪/০২/২০২০

মোঃ খায়রুল ইসলাম ১৮-০১-২০২০ ০৮:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 445 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com