বেলকুচিতে সবিতা রাণী সাহার স্বরণে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০১-২০২০ ০৭:২২ অপরাহ্ন
|
|
বেলকুচিতে সবিতা রাণী সাহার স্বরণে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে স্বর্গীয় সবিতা রাণী সাহার স্বরণে আলোচনা সভা ও দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়াস্থ দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এই আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, স্বর্গীয় সবিতা রাণীর স্বামী ও এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা, সবিতা রাণীর ভাই ও কৃষ্ণচূড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ভজন কুমার সাহা, সবিতা রাণীর পুত্র সজল কুমার সাহা, অত্র মন্দিরের সভাপতি অভিজিৎ সাহা, সাধারণ সম্পাদক রতন কুমার সহা, কোষাধ্যক্ষ দেব্রত প্রামানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে ৬শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত নিবারন করার জন্য কম্বল বিতরণ করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০১-২০২০ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ