সচেতন ছাত্র সমাজ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২০
১১ মে, ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সচেতন ছাত্র সমাজ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২০

নিউজরুম
১৭-০১-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন
সচেতন ছাত্র সমাজ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারো চৌহালী উপজেলার পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সচেতন ছাত্র সমাজের নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন। উক্ত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আর বি এস নির্ণয় ( ডায়াবেটিক পরিক্ষা) , রক্তে সংক্রমণ জনিত বিভিন্ন রোগ নির্ণয়সহ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এস এম আব্দুল্লাহ আল মামুন , বগুড়া আর্মি মেডিকেল কলেজের ডাঃ সায়মা সুলতানা রুমি , ডাঃ জান্নাতুন নাঈম ও ঈস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডাঃ এ. বি. সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন সচেতন ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নিয়ামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু কাহার, অর্থ সম্পাদক আবু হানিফ সহ সচেতন ছাত্র সমাজের অন্যান্য কার্যনির্বাহী সদস্য।


নিউজরুম ১৭-০১-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 263 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com