শিরোনামঃ
নিউজরুম ১৭-০১-২০২০ ০৬:১৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জ সদরের একই রাতে ০২(দুই) স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। প্রথমে সন্ধ্যা ৬.৩০ টায় সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৪) ও রাত ৯ টায় রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামাড়া গ্রামে দশম শ্রেনীর ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদালত সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়।প্রথমে ভ্রাম্যমাণ আদালত গুপিরপাড়া গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অভিযান চালান। তখন কনের বাড়ীতে কনে ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের নবম শ্রেনীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের দিন মজুর (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক। পরে বাল্যবিবাহ বন্ধ করে কনের মায়ের কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত রাত ৯ টায় রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামাড়া গ্রামে অভিযান চালান। তখন কনের বাড়ীতে কনে ভেওয়ামাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের গার্মেন্টস কর্মী (২৫) এর সাথে বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।পরে বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা ও কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com