শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০১-২০২০ ০৬:১৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষ্যে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করেন ।
শুক্রবার সকালে উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । বেলা ১০ টায় উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় । এর পর বিরাট র্যালি বের করা হয় । র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এসে শেষ হয় । পরে উপজেলা ছাত্রলীগ আয়োজিত উপজেলা আওয়ামিলীগ কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার প্রমুখ ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com