চরাঞ্চল্যের মানুষের দুর্ভোগ ও সাফল্যগাঁথা নিয়ে সংবাদ প্রকাশ করায় স্বপন মির্জাকে মানব মুক্তির সম্মাননা
২২ এপ্রিল, ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন

  

চরাঞ্চল্যের মানুষের দুর্ভোগ ও সাফল্যগাঁথা নিয়ে সংবাদ প্রকাশ করায় স্বপন মির্জাকে মানব মুক্তির সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০১-২০২০ ০৬:০৫ অপরাহ্ন
চরাঞ্চল্যের মানুষের দুর্ভোগ ও সাফল্যগাঁথা নিয়ে সংবাদ প্রকাশ করায় স্বপন মির্জাকে মানব মুক্তির সম্মাননা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জে চরাঞ্চল্যের মানুষের দুর্যোগে দুর্ভোগ ও সাফল্য গাঁথা নিয়ে একুশে টেলিভিশনে ভুমিকা রাখায় টিভির প্রতিনিধি স্বপন মির্জাকে স্বনামধন্য উন্নয়ন সংস্থা মানব মুক্তি সম্মাননা প্রদান করেছে। সংস্থার অগ্রযাত্রার ৩৬ বছর পুর্তী উপলক্ষে বুধবার রাতে সয়দাবাদে তাদের প্রধান কার্যালয়ে অনারম্বরপুর্ন অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক হাবীবুল্লাহ বাহার ও পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রব। এসময় হাবীবুল্লাহ বাহার বলেন, একুশে টেলিভিশনে দূর্যোগে যমুনার চরাঞ্চলের বিপন্ন মানুষের অসহায়ত্ব তুলে ধরে দেশ তথা বিশ্ব দরবারে সহানুভূতি জাগিয়ে তোলার কারনে পুনারায় তারা ঘুরে দাঁড়াতে সহায়তা পেয়েছে। এছাড়া চরের সুবিধা বঞ্চিত মানুষের সাফল্য গাঁথা ও ফুড ব্যাংকের মত ব্যতিক্রমী উদ্যোগও একুশে টিভির কল্যানে প্রকাশে বিশ্ব জুড়ে তোলপাড় ও সহযোগীতা পেতে উৎসাহ জুগিয়েছে। এজন্য এর মুল প্রশংসার দাবিদ্বার স্বপন মির্জার। তাই তাকে আমরা ভাল কাজে উৎসাহিত করতেই এ সম্মাননা প্রদান করেছি। এদিকে মানব মুক্তি সংস্থার ৩৭ বছরে পদার্পন উপলক্ষে একুশে টেলিভিশনের সেবা সংগঠন একুশে ফোরামের উদ্যোগে ফুলের তোড়া দিয়ে শুচ্ছেচ্ছা জানানো হয়েছে কর্তৃপক্ষকে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০১-২০২০ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 553 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com