খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিসের উদ্বোধন
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

  

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিসের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০১-২০২০ ০৬:০২ অপরাহ্ন
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিসের উদ্বোধন
জহুরুল ইসলাম: সমাজ হিতৈষী কর্মবীর প্রয়াত ডাঃ এম এম আমজাদ হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত অলাভজনক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে সুবিধার্থে ৩টি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা আনুষ্ঠানিক ভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এম এ রশিদ খান উপস্থিত ছিলেন। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রতিষ্ঠানে অনার্স, মাস্টার্স সহ ১৪টি বিষয়ে বর্তমানে ১৪শ এর মত ছাত্র-ছাত্রী অধ্যায়নরত। এদের অধিকাংশ ছাত্র-ছাত্রী পাবনা ও সিরাজগঞ্জের। এতো দিন এসব শিক্ষার্থী নানা দুর্ভোগ নিয়ে যাতায়াত করলেও পাবনার বেড়া, সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া থেকে এই বাস সার্ভিস তাদের বিশ্ববিদ্যালয়ে যাত্রায় সহায়ক ভুমিকা পালন করবে বলে ভিসি প্রফেসর ড. হোসেন রেজা জানিয়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০১-২০২০ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 645 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com