শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০১-২০২০ ০৪:২৩ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থা ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা এবং উর্মী গ্রুপের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং ১২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হকের বাস ভবন চর-কালিগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল ও শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হক। এসময় উপস্থিত ছিলেন আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন,আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন, কোষাধ্যক্ষ রোমানা খাতুনসহ প্রমূখ।
অনুষ্ঠানে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হক বলেন উত্তরবঙ্গে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে,আমরা সবাই যদি শীতার্ত মানুষের পাশে দাড়াই তাহলে এই সুবিধা বঞ্চিত মানুষ গুলো শীতে কষ্ট পাবে না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com