শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০১-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার তাড়াশ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে তাড়াশ উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে মাওলানা মো. তৈয়্যুবুর রহমান ত্বহাকে সভাপতি, মাওলানা মো. রবিউল করিমকে সহ-সভাপতি ও হাফেজ মো. বেলাল হুসাইনকে সাধারণ সম্পাদক করে তাড়াশ উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কমিটি করা হয়।
উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলনে মাওলানা মো. তৈয়্যুবুর রহমান ত্বহার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মো. মুহিব্বুল্লাহ। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহসভাপতি এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব, তাড়াশ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, তাড়াশ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আলহাজ আলতাব হোসেন, তাড়াশ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ ইমরান হোসেন, তাড়াশ উপজেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আলহাজ মাওলানা আবুল কাশেম ও তাড়াশ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com