বেলকুচিতে তাঁত শ্রমিকের মৃতদেহ উদ্ধার
১৭ মে, ২০২৬ ০৭:০২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে তাঁত শ্রমিকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০১-২০২০ ০৮:১৬ অপরাহ্ন
বেলকুচিতে তাঁত শ্রমিকের মৃতদেহ উদ্ধার
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় এক তাঁত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া গ্রাম থেকে আব্দুল জলিল (৪০) নামের ঐ ব্যাক্তি বাড়ীর সামনে শাল বাগানের গাছের সাথে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ঐ গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্থানিয় ও পুলিশ সূত্রে জানাযায়, সে স্থানিয় এক কাখানায় তাঁত শ্রমিকের কাজ করতো। সে মানুষিক ভাবে অসুস্থতায় ভুগছিলেন। তার তিনজন মেয়ে ও একজন ছেলে সে অসুস্থ থাকার কারণে সংসার চালাতে হিমশিম খেয়ে দীর্ঘদিন ধরে মানসিক ভাবে ভেঙ্গে পরে। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে সকলে তার মৃতদেহ বাড়ীর সামনে গাছের সাথে ঝুলতে দেখে স্থানিয়রা পুলিশকে খবর দেয়। এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আমরা কেলকুচি পৌর এলাকার চালা গ্রাম থেকে জলিলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০১-২০২০ ০৮:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 750 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com