বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০১-২০২০ ০৭:৫২ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ পিছ ইয়াবাসহ থানা পুলিশ আটক করেছে।
বুধবার রাতে (১৬ জানুয়ারী) বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর চন্দ্রপাড়া গ্রামের বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়। তার শরীর তল্লাশী করে ১৮ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত আলমগীর হোসেন ঐ গ্রামের আলতাব হোসেনের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সঙ্গীয় ফোর্সসহ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর চন্দ্রপাড়া গ্রামর তার বাড়ী থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১৮ পিছ ইয়াবাসহ আলমগীর নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০১-২০২০ ০৭:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 767 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ