শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০১-২০২০ ০৭:৫২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লোকালয়ে একটি বিরল প্রজাতির হনুমানের দেখা মিলেছে। বৃহস্পতিবার দিনভর হনুমানটিকে তাড়া করছেন এলাকাবাসী। এ সময় লোকজনের ভয়ে হনুমানটি বিভিন্ন বাড়ির ঘরের চালায় ও গাছে গাছে ঘুরছে। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সঙ্কটের কারণে হুনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনেকে ধারণা করছেন।
বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে হনুমানটির দেখা মিলেছে। এক নজর দেখার জন্য কৌতূহলীরা বৃষ্টি উপেক্ষা করে রীতিমত টাওয়ারের পাশে ভিড় করছে। কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে।
হামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলাম মাস্টার বলেন, সম্ভবত বনপাড়া হাটিকুমরুল রাস্তা হয়ে হনুমানটি এই এলাকায় এসেছে। লোকজন হনুমানটিকে কয়েকবার কলা খেতেও দিয়েছে। তবে হনুমানটি ধরার জন্য কেউ চেষ্টা করেনি।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, বিরল প্রজাতির হনুমান সাধারণত এই অঞ্চলে দেখা যায় না। ট্রাক বা বাসের ছাদে উঠে এ এলাকায় চলে আসতে পারে
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com