শিরোনামঃ
আব্দুল জলিল ১৬-০১-২০২০ ০৪:৩৪ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাাজিপুর উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত সিসি ক্যামেরায় এক সাইকেল চোর ধরা খেয়েছে। আটক চোর বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের সরোয়ারের পুত্র লিটন মিয়া(২১)। বৃহস্পতিবার সকালে পরিষদ চত্তর থেকে ওই চোরকে ধরে ফেলেন কাজিপুর থানা পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলা মসজিদের মুয়াজ্জিন গত বুধবার রাতে তার ব্যবহৃত বাইসাইকেলটি মসজিদের পাশে রেখে নামাজ আদায় করেন। এরই ফাঁকে লিটন ওই বাইসাইকেলটি নিয়ে সটকে পড়েন। কিন্তু সেখানকার সিসি ক্যামেরায় তার ছবি ধরা পড়ে। বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী তাকে এক বছরের সাজা দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com