শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-০১-২০২০ ০৪:৩০ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে আমন ধান সংগ্রহের জন্য কৃষকদের মাঝে লটারী করা হয়েছে ৷ বৃহুস্পতিবার(১৬ জানুয়ারী)উপজেলা আমন ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের কার্যালয়ে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, আমন ধান সংগ্রহের কৃষক বাছাইয়ের উন্মুক্ত লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহম্মেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক খন্দকার,উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ঘোরজান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী সহ প্রমূখ।
কৃষি অফিসার জেরিন আহম্মেদ জানান,অনুষ্ঠানে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের জন্য লটারী মাধ্যমে উপজেলায় ১ হাজার ৬০৫ জন কৃষক চিহ্নিত করা হয় এবং প্রত্যেক কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্টিক টন আমন ধান গ্রহণ করা হবে ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com