শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-০১-২০২০ ০১:৫৩ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জানুয়ারী)সন্ধ্যায় চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের চেকির মোড় বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদের পরিচালনায় ঘোরজান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ৷
প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস ৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস আই রফিকুল ইসলাম,ইউপি সদস্য মোঃ বাহারুল ইসলিম,আবু সাইদ মেম্বর, শাহজাহান সরদার সহ প্রমূখ ৷ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন- ‘ যাহা সেবনে মৃত্যু ঝুঁকি, হইবেন না কেহ মাদক মুখি ৷" একটি মাত্র শপথ করি, মাদক শুন্য দেশ গড়ি",এই প্রতিপাদ্য বিষয়কে বাস্তবে রুপ দিতে আমরা প্রথমে চৌহালী উপজেলা বিভিন্ন এলাকাকে মাদক মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে ৷ যেই হোকনা কেনো কাউকে ছাড় দেয়া হবে না ৷ আপনাদের সন্তান কোথায় যায় কি করে সে খোঁজ আপনাদেরই রাখতে হবে৷
তিনি আরও বলেন- আমরা শুরুতেই মাদক আসক্তদের নিয়ে মাদক ছেড়ে দিয়ে সুন্দর সমাজ গঠেনের আহবান জানাচ্ছি তাতে কাজ না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ মাদক নির্মূলের জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে ৷ তাহলেই মাদক নির্মুল করা সম্ভব হবে ৷ পরে উপস্থিত সকলকে মাদক নির্মুলে শপথ বাক্য পাঠ করানো হয় ৷ শপথ বাক্য পাঠ করান উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com