জুয়া খেলার টাকা না পেয়ে তাড়াশে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করলেন জুয়ারু ছেলে
১৭ মে, ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

জুয়া খেলার টাকা না পেয়ে তাড়াশে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করলেন জুয়ারু ছেলে

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১৬-০১-২০২০ ১২:৪৪ অপরাহ্ন
জুয়া খেলার টাকা না পেয়ে তাড়াশে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করলেন জুয়ারু ছেলে

এম এ মাজিদ ঃ সিরাজগঞ্জের তাড়াশে জুয়া খেলার টাকা না দেয়ায় এক জুয়ারী ছেলে ৭০ বছরের বয়োঃ বৃদ্ধ বাবা মোঃ কবির উদ্দিন কে পিটিয়ে গুরুতর আহত করেছে।  ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে।  এ সময় বাবাকে রক্ষার জন্য মেয়ে মোছাঃ কহিনুর খাতুন (৪৭) এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। 

গুরুতর আহত বাবা ও মেয়েকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় প্রতিকার চেয়ে বাবা তাড়াশ থানায় বাদী হয়ে ছেলে জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।  বিষয়টি তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম নিশ্চিত করেছেন। 
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের বয়োঃবৃদ্ধ বাবা কবির উদ্দিনের দুই ছেলে ও পাঁচ মেয়ে নিয়ে সংসার। পাঁচ মেয়েকেই বিয়েও দিয়েছেন। দুই ছেলেকে বিয়ে দিয়ে পৃথক সংসার পেতে দিয়েছেন। কিন্তু ছোট ছেলে জাহিদুল ইসলাম (৩২) একজন পেশাদার জুয়ারু।  জুয়া খেলে বাড়ির ধান , চাল জোর পুর্বক বিক্রি করা তার নেশা। সাম্প্রতিক সময়ে জুয়া খেলে ঋণগ্রস্থ হয়ে পড়ায় প্রতি বছরই বাবা তার জমি বিক্রি করে ছেলের জুয়া খেলার ঋণ পরিশোধ করতে থাকেন । এভাবেই বয়োঃবৃদ্ধ বাবা ১৪ বিঘার জমির মধ্যে ইতিমধ্যেই প্রায় ৮-৯ বিঘা  বিক্রি করে ছেলের জুয়া খেলা ঋণ পরিশোধ করে নিজেও অর্থনৈতিকভাবে চরম অভাবগ্রস্থ হয়ে পড়েছেন। 
স্থানীয়রা জানান,  বুধবার সন্ধায় ছেলে জাহিদুল  জুয়া খেলে আবারও হেরে গিয়ে বাবার কাছে জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু এতে বাবা রাজি না হওয়ায় বৃদ্ধ বাবা কবির উদ্দিন (৭০) কে মারপিট করতে থাকে। এ সময় বাবাকে রক্ষার জন্য তার মেয়ে কহিনুর এগিয়ে আসলে জুয়ারী জাহিদুল বাবা ও বোন কে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। 
বৃদ্ধ বাবা কবির উদ্দিন বলেন, জুয়ারী ছেলে জাহিদুলের অত্যচারে অতিষ্ঠ । মামলা করেও তাকে সংশোধন করা যাচ্ছে না। আর জুয়া খেলার  ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে আমি সর্বশান্ত।  
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম আরো  জানান, বৃদ্ধ বাবাকে মারপিটের  অভিযোগ পেয়েছি । থানা পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০১-২০২০ ১২:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 238 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com