কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ পৌষ ও মাঘের শীতের তীব্রতা এখন উত্তরের পথেঘাটে। আর এই হাড় কাঁপানো শীতে মাদ্রাসার অসহায় এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ। বুধবার দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে কাজিপুর আহম্মদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, আলমপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা ও উদগাড়ী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শতার্ধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
কাজিপুর আহম্মদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল কমির, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ বখতিয়ার রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ।