নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শিশু অধিকার নিয়ে প্রশাসনের আলোচনা সভা
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শিশু অধিকার সম্পর্কিত বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে ধোপাকান্দী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান,কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি (আহববায়ক) গোলাম কিবরিয়া, খোকন মেমোরিয়াল হসপিটালের ম্যানেজার আব্দুল হাকিম,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, এছাড়া ও বক্তব্য দেন নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন (এনএসকে এফ) প্রকল্প সমন্বয়কারী এস. এম.শামীম।
তিনি শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিনা মূল্যে ১০৯ ও ১০৯৮ নম্বরের সুবিধা এবং অসুবিধা, শিশু শ্রম, ধর্ষণ, শারীরিক নির্যাতন, বাল্য বিবাহ, অবহেলা, ইভটিজিং, মত প্রকাশের সুযোগ, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ও প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোকন মেমোরিয়াল হসপিটালের সোস্যাল ওয়েলফেয়ার অফিসার রমেন মন্ডল উপজেলার পুলিশের সাব ইন্সপেক্টর ইয়ামিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ আলোচনা সভা বাস্তবায়নে ছিলেন নারী শিশুকল্যাণ ফাউন্ডেশন (এনএসকেওএফ)
সহযোগিতায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও সহায়তায় ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।