শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৫-০১-২০২০ ১০:৪৭ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ স্বাস্থ্য মন্ত্রীর হাত থেকে টাঙ্গাইলের নাগরপুর হসপিটাল জন্য নতুন এম্বুলেন্স চাবি গ্রহণ করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষাধাগারে দেশের ৮৮টি উপজেলায় একযোগে ১০৩টি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্যখাত আগামী পাঁচ বছরে স্বর্ণযুগে প্রবেশ করবে। সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেভাবে দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে, একইভাবে আগামীতে প্রচুর সংখ্যক চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি নিয়োগ দেয়ার মাধ্যমে হাসপাতাল সেবার মান বহুগুণ বৃদ্ধি করে এবং চিকিৎসা সেবায় মানুষের ব্যয় কমিয়ে আগামীতে দেশের স্বাস্থ্যখাতকে ইতিহাসের স্বর্ণযুগে নিয়ে যাওয়া হবে।
সভায় ৮৮টি উপজেলার পক্ষ থেকে ঐ এলাকার নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সগুলোর চাবি বুঝে নেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, সিবিএইচসির লাইন ডাইরেক্টর ডা. মহদেব চন্দ্র রাজবংশীসহ অন্যান্য বক্তাগণ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com