বেলকুচিতে চাচাতো ভাইয়ের আঘাতে ২ জন আহত
১৭ মে, ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে চাচাতো ভাইয়ের আঘাতে ২ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০১-২০২০ ০৮:২০ অপরাহ্ন
বেলকুচিতে চাচাতো ভাইয়ের আঘাতে ২ জন আহত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের আঘাতে ১জন গুরুতরসহ ২ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেলকুচি পৌর এলাকাস্থ কামারপাড়া ঈদগাঁহ মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন, কামার পাড়া গ্রামের মৃত ময়েনুদ্দি শেখেরর ছেলে ইয়াকুব আলী (৫৫) ও স্ত্রী সাজেদা খাতুন (৪৮)। এর মধ্যে গুরতর আহত ইয়াকুব আলী বর্তমানে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত ইয়াকুব আলীর ছেলে মুনসুর জানান, আমার ছোট ভাই ইয়াছিন ঠিকমত কাজ কর্ম করে না তাই আমি তাকে শ্বাসন করেছি। এক পর্যায়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। তখন আমাদের বাড়ির পাশে বাবার চাচাতো ভাই নায়েব আলী ও সুজাব আলী এবং ভাতিজা বাবু শেখ হাতে পাওয়ালুমের মারকাঠ নিয়ে আমাদের মারতে আসে। এই দেখে আমার মা সাজেদা খাতুন এগিয়ে আসলে আমার মাকে তারা মারধোর করে। পরবর্তীতে আমার বাবা এগিয়ে আসলে ওরা ৩ জন মিলে আমার বাবা ইয়াকুব আলীকে মেরে ফেলের উদ্দেশ্যে মারধোর করে এবং গলায় চাঁপ দিয়ে শ্বাস রোধ করে রাখে। পরে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে। আমি এর উপযুক্ত বিচার চাই। এদিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেন জানান, রোগির অবস্থা এখন বেশ ভালো। তবে গলায় আঘাত লেগেছে। তাই দুই তিনদিন চিকিৎসাধীন থাকতে হবে। আশা করছি বিশ্রাম নিলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এ বিষয়ে স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তবে আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। আমি স্থানীয় ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছি। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম জানান, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০১-২০২০ ০৮:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 607 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com