বেলকুচিতে আবারও ছদ্মবেশে ১৬০পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০১-২০২০ ০৭:৫১ অপরাহ্ন
|
|
বেলকুচিতে আবারও ছদ্মবেশে ১৬০পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে আবারও পুলিশের ছদ্মবেশে ১৬০ পিছ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে বেলকুচি পৌর এলাকার দেলুয়া মধ্য পাড়া থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৬০ পিছ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার দেলুয়া মধ্য পাড়ার বাবু রাজের ছেলে মনছুর (২১), একই গ্রামের রেজাউল শেখের ছেলে মেহেদী হাসান (২০) ও ছোরহাব আলী শেখের ছেলে সুমন শেখ(২০)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়া মধ্যপাড়া থেকে থানা উপ-পরিদর্শক এস আই শামীম রেজা ও সঙ্গীয় ফোর্স ছদ্মবেশ ধরে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসামী আটক করে। আটকের সময় তাদের শরীর তল্লাশি করে ১৬০ পিছ ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০১-২০২০ ০৭:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 961 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ