নাগরপুরে ১০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
১৭ মে, ২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে ১০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৪-০১-২০২০ ০৫:৩৮ অপরাহ্ন
নাগরপুরে ১০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ১০০ পিস ইয়াবাসহ ফেরদৌসী আক্তার (৩৫)কে গ্রেফতার করছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলার নঙ্গীনাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী । তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ।

পুলিশ সূত্রে জানা যায়, নঙ্গীনাবাড়ী গ্রামের মহির উদ্দিনের স্ত্রী ফেরদৌসী আক্তার দীর্ঘ দিন ধরে নাগরপুর চৌহালী সাটুরিয়াসহ বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছে। নাগরপুর থানার এস আই সজল খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ফেরদৌসী আক্তার (৩৫) কে তার নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করে। এব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, গ্রেফতারকৃত ওই নারী বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিল। বেশ কিছুদিন তাকে নজরে রেখে মঙ্গলবার দুপুরে তাকে মাদক সহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৪-০১-২০২০ ০৫:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 471 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com