শিরোনামঃ
নিউজরুম ১৪-০১-২০২০ ০৩:০১ অপরাহ্ন |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে রান তালিকায় শীর্ষে ওঠানামার মধ্যে আছে দেশি-বিদেশি ক্রিকেটাররা। যেখানে প্রথম কোয়ালিফাই ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
গতকাল সোমবার রাজশাহীকে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে খুলনা টাইগার্স। এই দলের অধিনায়কত্ব করছেন বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে ভরসার নাম মুশফিকুর রহিম। যার নেতৃত্বে কোয়ালিফাই থেকে সরাসরি ফাইনালে টিকেট পায় তার দল।
বর্তমানে রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ১৩ ম্যাচে তার সর্বমোট রান ৪৭০। যেখানে গড় হচ্ছে ৭৮.৩৩।
মুশফিকের পরই দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হিসেবে আছেন খুলনা টাইগার্সের রুশো । ১৩ ম্যাচ ৪৫৮ রান করেন এই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।
এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন মালান ও ইমরুল কায়েস। কুমিল্লার হয়ে খেলা মালান ১১ ম্যাচে করেন ৪৪৪ রান এবং চট্টগ্রামের হয়ে খেলা ইমরুল ১২ ম্যাচে করেন ৪৩৭ রান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com