শিরোনামঃ
নিউজরুম ১৪-০১-২০২০ ০২:৫৯ অপরাহ্ন |
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলী হোসেন রিঙ্কু (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। রিঙ্কু বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে। সে স্কুলের একটি ব্যাগে করে ফেনসিডিলগুলো নিয়ে যাচ্ছিল।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক কারবারি মাদকের একটি চালান নিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করে ৮৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com