ভয়েস অব কাজিপুর এর পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার
আব্দুল জলিল
১৪-০১-২০২০ ০২:০৯ পূর্বাহ্ন
|
|
ভয়েস অব কাজিপুর এর পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার
নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরে এর পক্ষ থেকে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুরে মোহাম্মদ নাসিম প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
সোমবার সকালে মোহাম্মদ নাসিম প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়। ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন সাহেব জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, ওরা আমাদেরই সন্তান, ওদের প্রতি সদয় হওয়া উচিত। অতীতেও আমরা সমাজের পিছিয়ে পরা এই জনগোষ্ঠীর পাশে আমরা ছিলাম, এখনো আছি ভবিষ্যতেও থাকবো। কাজিপুর উপজেলার প্রতিটি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতি ভয়েস অব কাজিপুর বিশেষ গুরুত্ব দেবে। আমরা আমাদের সামর্থানুযায়ী সবসময় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াব। ভালভাবে পড়াশুনার সুযোগ পেলে ওরা সমাজের বোঝা হবেনা।
শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বাবু প্রমুখ।
আব্দুল জলিল ১৪-০১-২০২০ ০২:০৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ