চৌহালীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৩-০১-২০২০ ০৭:২৬ অপরাহ্ন
|
|
চৌহালীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া মুসলিম বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ে অধ্যায়নরত দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোদালিয়া মুসলিম বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, নজরুল ইসলামের সভাপতিত্বে দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মামুনুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান,প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য,সমাজ সেবা অফিসের কর্মরত অফিসার,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল প্রতিবন্ধি শিক্ষার্থী ও অভিভাবকরা।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-০১-২০২০ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ