সলঙ্গায় ২ প্রবাসীর বাড়িতে চুরি
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৩-০১-২০২০ ০২:৫৪ অপরাহ্ন
|
|
সলঙ্গায় ২ প্রবাসীর বাড়িতে চুরি
সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গা থানার নলকা ইউপির বিভিন্ন গ্রামে চোর আতঙ্কে রাত কাটাচ্ছে। এরান্দহ গ্রামের ২ প্রবাসীর বাড়িতে গভীর রাতে ঘরের তালা ভেঙ্গে চোরের দল নগদ টাকা, স্বর্নালঙ্কার সহ ঘরে থাকা মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার দিবাগত রাত ও রবিবার দিবাগত রাতে। ৬ নং ওয়ার্ডের মেম্বর শাহ আলম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এরান্দহ মধ্যপাড়ার শামসুল হকের পুত্র আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। শনিবার দিবাগত রাতে আশরাফুলের বউ বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে ঘরের তালা ভেঙ্গে চোরের দল নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় লক্ষাধীক টাকার মুল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। অপরদিকে একই পাড়ার নুরুল ইসলামের ছেলে প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী রবিবার দিবাগত রাতে বাবার বাড়িতে বেড়াতে গেলে একই কায়দায় চোরের দল ঘরে ঢুকে নগদ টাকা,১ভরি স্বর্নের গহনা, কম্বল সহ ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় কোন মামলা করেনি বলে ক্ষতিগ্রস্থরা জানায়। এ ছাড়াও গত ৫ জানুয়ারী রবিবার রাতে একই ইউনিয়নের বোয়ালিয়ার চর গ্রামের জেলহকের পুত্র দিন মজুর আওয়ালের স্ত্রী শহিদা বাড়িতে না থাকায় রাতে ঘরের তালা কেটে চোরেরা নগদ ২৫ হাজার টাকা, শার্ট-শাড়ি কাপড় সহ ঘরের অনেক জিনিস চুরি করে নিয়ে যায়। এলাকার লোকজন চোর আতঙ্কে রাত কাটাচ্ছে বলে জানিয়েছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৩-০১-২০২০ ০২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 204 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ