চৌহালীতে মুজিববর্ষের উপহার পেলো অসহায় শীতার্ত মানুষ
২৭ জুন, ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন

  

চৌহালীতে মুজিববর্ষের উপহার পেলো অসহায় শীতার্ত মানুষ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১২-০১-২০২০ ০৬:৪৮ অপরাহ্ন
চৌহালীতে মুজিববর্ষের উপহার পেলো অসহায় শীতার্ত মানুষ
চৌহালী প্রতিনিধিঃ মুজিববর্ষের উপহার হিসেবে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলের শীতবস্ত্র পেয়ে যমুনা বিধ্বস্ত চৌহালী উপজেলার শীতার্তরা খুশি। রবিবার সকালে চৌহালীর ঘোরজান ইউনিয়নের চরজাজুরিয়া দাখিল মাদ্রাসা মাঠে ১ হাজার গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্র বিতরণের উদ্বোধন করেন, পরে খাষকাউলিয়া ইউনিয়নে-১ হাজার,খাষপুখুরিয়া ইউনিয়নে-১ হাজার, বাঘুটিয়া ইউনিয়নে-১ হাজার, উমারপুর ইউনিয়নে-১ হাজারসহ চৌহালী বেলকুচি নির্বাচনী এলাকায় মোট ২১ হাজার শীতবস্র বিতরণ করেন ৷ জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলের নিজস্ব অর্থায়নে বেলকুচি পৌরসভাসহ ৬টি ইউনিয়ন ও চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের দুস্থ শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুক্রবার থেকে শুরু হয়েছে। বিগত কয়েক বছর ধরে মন্ডল গ্রুপের উদ্যোগে এলাকায় শীতবস্ত্র ও বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা করা হলেও এবার মুজিববর্ষ উপলক্ষ্যে সাংসদ আবদুল মমিন মন্ডলের নিজস্ব অর্থায়নে ২১ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাফলার বিতরণ করা হচ্ছে। এবিষয়ে ঘোরজান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী বলেন, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বাহিরেও বর্তমান সাংসদ মমিন মন্ডল একজন দেশের বিখ্যাত ব্যবসায়ী। তাকে অনুসরণ করে দেশের সকল ব্যবসায়ীরা যদি শীতার্তদের পাশে দাড়ান তাহলে আর কেউ বস্ত্রের অভাবে শীতে কষ্ট পাবে না। এদিকে সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মমিন মন্ডল জানান, মানব দরদী নেতা জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্যই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তার জন্মশতবর্ষে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার ভাল লাগছে। তবে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আগামিতে আরও নতুন নতুন মানবিক কর্মসূচি হাতে নেয়া হবে বলেও জানান তিনি।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১২-০১-২০২০ ০৬:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 246 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com