শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১২-০১-২০২০ ০২:২৫ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের আজিম উদ্দিন মোড়ের আশরাফ উদ্দিন মাস্টারের বাড়ি সংলগ্ন ব্রীজ থেকে আজিম উদ্দিন মোড় পর্যন্ত সড়কে তাল গাছের আঁটি রোপন রপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এ তালের আঁটি রপন করা হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল ৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারঃ) মোঃ আবু নজির মিয়া,প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া , উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন সহ প্রমূখ ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com