উল্লাপাড়ায় মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে শোভাযাত্রা
০৪ মে, ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে শোভাযাত্রা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১১-০১-২০২০ ০৮:২৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে শোভাযাত্রা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গয়হাট্টা বাজার এলাকায় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার এর নেতৃত্বে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল শোডাউন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গয়হাট্টা মুক্তিযোদ্ধা স্তম্ভে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় উল্লাপাড়ায় মুজিব বর্ষ কে সফল করতে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগ প্রস্তুত রয়েছে। তার ধারাবাহিকতায় আমরা নেতাকর্মীদের নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বায়ক আব্দুস ছামাদ সরকারসহ প্রমূখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০১-২০২০ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 415 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com