বেলকুচিতে জাতীর জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০১-২০২০ ০৭:২৮ অপরাহ্ন
|
|
বেলকুচিতে জাতীর জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
জহুরুল ইসলাম:
নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১১ (জানুয়ারী) শনিবার সকালে অর্থ মন্ত্রাণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিকালে দেশ বরেণ্য শিল্পীদের গান পরিবেশনের মধ্যে আনুষ্ঠানে শেষ হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০১-২০২০ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 589 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ