শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০১-২০২০ ০৬:২৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পল্লী বিদ্যূত সমিতির এলাকার পরিচালক নির্বাচনে মো: শামসুল ইসলাম মির্জা ৭৮৩ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: আব্দুল কাদের পেয়েছেন ৩০০ ভোট।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যূত সমিতি-১ অধীনে তাড়াশ উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে এলাকার পরিচালক নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে মো:শামসুল ইসলাম ছাড়া অপর দুই প্রার্থীর প্রার্থীতা বাতিল করে দেয় পল্লী বিদ্যূতের নির্বাচন কমিশন।
এতে সংক্ষুদ্ধ হয়ে মো:আব্দুল কাদের উচ্চ আদালতে একটি রিট আবেদন করলে আদালত তার প্রার্থীতা বৈধতা ঘোষণা করে নির্বাচন করার অনুমতি দেয়। সে প্রেক্ষিতে ১১ জুন তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের আয়োজন করে। এবং সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
এ নির্বাচনে মো:শামসুল ইসলাম মির্জা উল্লেখিত ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হোন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com