রায়গঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা
০৪ মে, ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন

  

রায়গঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
১১-০১-২০২০ ০৬:১৫ অপরাহ্ন
রায়গঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা

রায়গঞ্জ প্রতিনিধি ঃ  সিরাজগঞ্জের রায়গঞ্জে কেন্দ্রিয় কর্মসূচীর আলোকে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ রেজাউল করিম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আমিরুল আলম, উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থীগণ, স্কাউট সদস্য, এবং সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 
এ ছাড়া কেন্দ্রিয় কর্মসূচীর আলোকে এই উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত সাড়ে ৯টায় সারাদেশের ন্যায় একযোগে আতশবাজির কর্মসূচী রয়েছে বলে কর্তৃপক্ষ জানান। 


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ১১-০১-২০২০ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 234 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com