মুজিব শতবর্ষে চৌহালীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
২৭ জুন, ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন

  

মুজিব শতবর্ষে চৌহালীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১১-০১-২০২০ ০৩:৪৯ অপরাহ্ন
মুজিব শতবর্ষে চৌহালীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

চৌহালী  প্রতিনিধিঃ ”অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্তরে সমবেত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, চৌহালী থানা অফিসার ইনচার্জ মো, রাশেদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, আ’লীগের সভাপতি(ভার,) আবু নজির মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান, সাবেক সভাপতি আলহাজ্ব মো, হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল, যুবউন্নয়ন অফিসার এ কে এম ফজলুল হক, মৎস্য অফিসার আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার খালিদ মাহমুদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক আঃ লতিফ, মো, ইদ্রিস আলী প্রমুখ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবর্ষ উদযাপনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী করা হয়। পরে কোমলমতি শিশুদের বঙ্গবন্ধু স্মৃতির ওপরে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
শুক্রবার সন্ধ্যায় চৌহালী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন ক্ষণগণনার মোড়ক উমে¥াচন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১১-০১-২০২০ ০৩:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 322 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com