চৌহালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষণগণনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ক্ষণগণনা অনুষ্ঠানের মোড়ক উম্মোচন করে উদ্ধোধন করেন ৷ এ সময় উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার খালিদ মাহমুদসহ শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।