বেলকুচিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষনগননা শুরু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০১-২০২০ ১২:২০ পূর্বাহ্ন
|
|
বেলকুচিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষনগননা শুরু
জহুরুল ইসলাম:
সারাদেশের স্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঘোষণাকৃত মুজিববর্ষের ক্ষনগননা শুরু হয়েছে।
এ উপলক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকালে বেলকুচি উপজেলা চত্ত্বরে স্থাপিত মুজিববর্ষের ক্ষণগননা যন্ত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঞ্চালনায় অডিটোরিয়ামে আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার কল্যান পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ বরেন্য শিল্পীদের গান পরিবেশনের মধ্যে দিয়ে আনুষ্ঠানের শেষ হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০১-২০২০ ১২:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ