শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন
০৩ মে, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

  

শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন

নিউজরুম
১০-০১-২০২০ ০৮:২৩ অপরাহ্ন
শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারক নাথ কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিবলী প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজরুম ১০-০১-২০২০ ০৮:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 242 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com