তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন

  

তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০১-২০২০ ০৭:৩০ অপরাহ্ন
তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন

আশরাফুল ইসলাম রনি: 
সিরাজগঞ্জে তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। 
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্ধোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। 
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা, তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, তালম ইউপি চেয়ারম্যান, আব্বাস উজ জামান, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, মাগুড়া ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল ও নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুসহ শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি, বেসরকারি বিভাগের কর্মকর্তাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০১-২০২০ ০৭:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com