সিরাজগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত
২৬ অক্টোবর, ২০২৬ ০১:২১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত

মোঃ খায়রুল ইসলাম
১০-০১-২০২০ ০৩:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত
কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াহাব মন্ডল এর স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জামতৈল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও অত্র সংগঠনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম (রবু’র) সভাপতিত্বে শুক্রবার বেলা সারে এগারটার দিকে উপজেলার জামতৈল রেলস্টেশন চত্তরে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল ওয়াহাবের স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামারখন্দ-সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। স্বরণ সভায় বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, জেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন মুকুল, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারশেনর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হেলাল উদ্দিন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সেখ, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল ইসলাম, এছাড়াও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ে নেতাকর্মীসহ জেলা ও উপজেলা আওয়ামীল লীগ এর অঙ্গসংগঠেনর নেতাকর্মী বিভিন্ন।

মোঃ খায়রুল ইসলাম ১০-০১-২০২০ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 354 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com