শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০১-২০২০ ০৪:৪৭ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২নং চালিতাডাঙ্গা পরিষদের উদ্যোগে দুস্থ অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার নারী-পুরুষ ও শিশুর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউপি’র বিভিন্ন গ্রামে ও পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এসময় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সোলমান, আব্দুল কুদ্দুসসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
শীতে ইউনিয়নবাসী যখন প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে তখন বরাবরের মতই পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় গরম কাপড়, কম্বল দিয়ে তাদের শীত নিবারণের ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com